টপ পোষ্ট

কাশ্মিরে ডিউটিতে লেফট্যানেন্ট কর্নেল ধোনি

0

ক্রিকেট জগত থেকে ২ মাসের জন্য বিদায় নিয়ে সঙ্ঘাতময় জম্মু ও কাশ্মিরে ডিউটিতে যাবেন ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। তিনি ভারতীয় সেনাবাহিনীর অনারারি লেফট্যানেন্ট কর্নেল। এ মাসের ৩১ তারিখে তাকে কাশ্মির রেজিমেন্টে ডিউটিতে পাঠানো হবে সেনাবাহিনীর পক্ষ থেকে।

ভারতীয় সেনাবাহিনীর টেরিটোরিয়াল আর্মির টিএ ১০৬ ব্যাটালিয়নে বর্তমানে পোস্টি ধোনির। এই ব্যাটালিয়ন বর্তমানে কাশ্মিরে নিয়োজিত। তাই ব্যাটালিয়নের সাথে তাকে ডিউটি করতে হবে সেখানে।

জানা গেছে, কাশ্মিরে অবস্থানকালে ধোনি প্যাট্রোল ও গার্ড ডিউটি করবেন অন্য সেনা সদস্যদের সাথে। অর্থাৎ সড়কে টহল ও চেক পোস্টে ডিউটি কতে হবে তাকে।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন