টপ পোষ্ট

ধোনির অবসর নিয়ে যা জানালেন তার দীর্ঘদিনের ঘনিষ্ট বন্ধু

0

মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে ক্রিকেট বিশ্বে যতই চর্চা হোক কেন, এখনই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানানোর ইচ্ছে নেই মাহি’র৷ এমনটাই জানালেন তার ঘনিষ্ট বন্ধু অরুণ পাণ্ডে। খবর কলকাতা 24×7 এর।

সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ভারতের বিদায়লগ্নেই ধোনির অবসর নিয়ে শুরু হয় গুঞ্জন। সেই গুঞ্জন এখনও চলছে। আসন্ন ক্যারিবিয়ান সফরে ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজগামী বিমানে ধোনি উঠবেন কিনা, তা নিয়েও শুরু হয় জল্পনা। কিন্তু মাহির দীর্ঘদিনের বন্ধু অরুণ শুক্রবার পিটিআই-কে জানান, ‘এখনই অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই ধোনির। কিন্তু তারপরও ধোনির অবসর নিয়ে যে জল্পনা চলছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য রবিবার মুম্বাইয়ে ভারতীয় দল বেছে নেবে জাতীয় নির্বাচক কমিটি। শুক্রবার ক্যারিবিয়ান সফরের জন্য এমএসকে প্রসাদ নেতৃত্বাধীন নির্বাচক কমিটির দল বেছে নেওয়ার কথা থাকলেও বোর্ডের নতুন নিয়ম কার্যকর করতে গিয়ে তা পিছিয়ে যায়। পরে অবশ্য বোর্ডের তরফ থেকে জানানো হয়, রবিবারই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল বেছে নেবে জাতীয় নির্বাচক কমিটি।

এখন সেই দিকেই তাকিয়ে দেশের আপামর ক্রিকেট ভক্তরা। সদ্য ৩৮ বছরে পা-দেওয়া ধোনি কি ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে সুযোগ পাবেন, না কোনও সাহসী সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন