
অনেকটা হুট করেই জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব থেকে ছাটাই করা হয় রোডসকে। যদিও এখনো জানা যায়নি নতুন কোচের নাম। তবে অন্তর্বতীকালীন কোচের দায়িত্বে থাকবেন সুজন।
তবে ছাটাই করার আগেই কোচ নিয়ে হয়েছিলো ভোটাভুটি। সেই ভোটে সাকিব কাকে চান কোচ হিসেবে? হাথুরেসিংহে নাকি জেমি সিডন্স? আর এই ভোটে সাকিব ভোট দিয়েছিলেন হাথুরেসিংহকে।
পক্ষান্তরে সম্প্রতি সময়ের আলোচিত ক্রিকেটার তামিম ভোট দিয়েছিলেন সিডন্সের পক্ষে। তবে রোডস চলে যাওয়ার পরে এখন নতুন কোচ হিসেবে কে আসবেন এখন সেটাই যে দেখার বিষয়।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, নতুন কোচ নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত হবে বোর্ড সভায়। আগামী ২১ ও ২২ জুলাই বিসিবির কার্যনিবাহী কমিটির সভা আছে। সেখানে সিদ্ধান্ত নেয়া হবে বাংলাদেশ দলের নতুন হেড কোচ নিয়োগের ব্যাপারে।
বিসিবি যে আর সাকিব-সৌম্যদের কোচ হিসেবে তাকে চাচ্ছে না সেটা ঠারেঠোরে গত কয়েকদিনের আলোচনায় বুঝিয়ে দিয়েছে কয়েকবারই। রোডস নিজেও হয়ত বুঝতে পেরেছেন বাস্তবতাটা। ফল, বিসিবি-রোডস সম্পর্কে ইতি টানার ঘোষণা, সেটা অবশ্য দুপক্ষের সমঝোতার ভিত্তিতেই।