টপ পোষ্ট

টাইগারদের দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত

0

বিশ্বমানের দল নিয়েও বিশ্বকাপ মাতাতে পারেনি বাংলাদেশ। ভারতের কাছে হেরে সেমির রেস থেকে ছিটকে পড়ে মাশরাফি নেতৃত্বাধীন টিম টাইগার্স। তাই এই মহুর্তে ঘরের ফেরার পালা জাতীয় দলের ক্রিকেটারদের।

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, রোববারই দেশে ফিরছে টাইগাররা। ৬ জুলাই ইংল্যান্ড সময় রাত ১০টা ১৫ মিনিটে হিথ্রো এয়ারপোর্ট থেকে এমিরেটস ইকে৬ এর একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দেবে মাশরাফি-সাকিবরা। রোববার বাংলাদেশ সময় বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করার কথা তাদের।

বিশ্বকাপ মিশন শেষে বাংলাদেশ লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল আগামী ২০ জুলাই শ্রীলঙ্কা সফরে যাবে। ২৬, ২৯ ও ৩১ জুলাই সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ’ই প্রেমাদাসা স্টেডিয়ামে আয়োজন করা হবে।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন