টপ পোষ্ট

শাস্তির মুখে কোহলি

0

শনিবার দুর্বল আফগানিস্তানের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে জয় পায় ভারত। ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করে ২২৪ রান সংগ্রহ করে কোহলিরা। জবাবে খেলতে নেমে ২১২ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। বলা চলে ম্যাচটিতে জয় পেতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে কোহলিদের।

আর এই ম্যাচটিতে আম্পায়ার আলিম দারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের কারণে জরিমানা গুণতে হয়েছে বিরাট কোহলিকে। তার নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যোগ হওয়া ছাড়াও ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে কোহলির বিরুদ্ধে আইসিসি কোড অব কন্ডাক্টের লেভেল ‘এ’ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে তিনি আর্টিকেল ২.১ ভঙ্গ করেছেন।  অনুচ্ছেদ ২.১ এর ধারা অনুযায়ী, ক্রিকেটার বা ম্যাচ পরিচালনাকারীদের প্রতি অবমাননা করার অভিযোগ আনা হয়। কোহলি অবশ্য তার ওপর ম্যাচ রেফারি ক্রিস ব্রডের আনা অভিযোগ মেনে নেন। আনষ্ঠানিকভাবে তাই শুনানির দরকার পড়েনি। এ নিয়ে কোহলি ২০১৬ সালের পর দু`বার জরিমানা গুনলেন। এর আগে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে নিয়ম ভাঙেন কোহলি।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন