
ফুটবল জগতের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে বাংলাদেশের ক্রিকেটার সৌম্য সরকারের তুলনা করলো আইসিসি। গোল করে যেভাবে আনন্দ করেন রোনালদো, বিশ্বকাপের ম্যাচে উইকেট নিয়ে সে ভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন সৌম্য।
বৃহস্পতিবার নটিংহ্যামের টেন্টব্রিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে তিন উইকেট নেন বাংলাদেশের বোলার সৌম্য সরকার। তারপরে কিছুটা ক্রিশ্চিয়ানো রোনালদোর কায়দায় আনন্দে মেতে ওঠেন তিনি। এরপরই রোনাল্ডো ও সৌম্যর ছবি পাশাপাশি পোস্ট করে আইসিসি ট্যুইট করে `Separated at birth?`
সৌম্য সরকার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ৫৮ রান দিনে তিন উইকেট নেন। ডেভিড ওয়ার্নার, ফিঞ্চ এবং উসমান খাওজাকে আউট করেন তিনি।