টপ পোষ্ট

মোস্তাফিজের কারণে এক সপ্তাহ ঘুমাতে পারেনি ভারতীয় ক্রিকেটার!

0

 

 

 

 

 

 

শ্রীলংকায় গতবছর অনুষ্ঠিত হওয়া নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হয় ভারত। সেই ম্যাচে মুস্তাফিজুর রহমানের ওভারে টানা চারটি ডট বল খেলেছিলেন অলরাউন্ডার বিজয় শঙ্কর। ফাইনালে ভারত জিতলেও গুরুত্বপূর্ণ সময়ে খেলা ওই ডট বল গুলোর কারণে রাতের ঘুম হারাম হয় শঙ্করের।

প্রায় এক সপ্তাহ ঠিকমতো ঘুমাতে পারেননি তিনি।এক আলোচনা অনুষ্ঠানে এমনটাই জানালেন শঙ্কর।

১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক পর্যায়ে ১৮ বলে ৩৫ রান প্রয়োজন ছিল ভারতের। তখন মুস্তাফিজের করা ওভারের প্রথম চার বলই ডট দেন শঙ্কর। এরপরে ওভারের পঞ্চম বলে একটি লেগ বাই নিয়ে প্রান্ত বদল করেন তিনি। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার শিকার হন শঙ্কর।

শঙ্কর বলেন, নিদাহাস ট্রফির ফাইনালে আমি পর পর চারটি বল মিস করি। আমরা ম্যাচ জিতেছি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যা হয়েছে, এরপর এক সপ্তাহের মত ঘুমাতে পারি নি।

শঙ্কর আরো বলেন, এমন খুব কম হয়। আপনি অন্তত একটা বল ব্যাটের কোনায় লাগাবেন, সেটাও হয়নি আমার ক্ষেত্রে আমি তিন বলে একই শট খেলতে চেয়েছিলাম। যে কোনো ক্রিকেটারের জন্য খুবই বিরল ঘটনা। সেই ডট বল গুলোর কথা ভুলতে পারছেন না শঙ্কর।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন