টপ পোষ্ট

হৃদরোগে আক্রান্ত হয়ে অতিরিক্ত পুলিশ সুপারের মৃত্যু

0

 

 

 

 

 

স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন মজুমদার (৩৬) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহি … রাজিউন)।

জানা গেছে, জসিম ২৯তম বিসিএসে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

২০১৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে স্পেশাল ব্রাঞ্চে যোগদান করেন। মেধাবী এই কর্মকর্তা চাকরি জীবনে সহকারী পুলিশ সুপার হিসেবে সিআইডি, সিলেট, কক্সবাজার, নারায়ণগঞ্জ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

১৯৮২ সালে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন জসিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্টমেন্ট থেকে এমএস ডিগ্রি অর্জন করেন।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন