টলিউডের অন্যতম নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভারতের হালের জনপ্রিয় চিত্রপরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হোন শুভশ্রী।
সেই বিয়ের মেন্যু থেকে শুরু করে সবই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর পরেও রাজ-শুভশ্রীর শেয়ার করা নানা ছবি শোরগোল ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সম্প্রতি টুইটারে শুভশ্রী একটি ছবি পোস্ট করে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
এবেলা জানায়, ৩০ সেপ্টেম্বর শুভশ্রী তার টুইটার অ্যাকাউন্টে সাদা-কালো একটি ছবি পোস্ট করেন নায়িকা। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন— ‘বি ইউর ওন কাইন্ড অফ বিউটিফুল।’ অর্থাৎ নিজের মতো করে সুন্দর হও।
এমন সাহসী লুকে শুভশ্রীকে দেখে অনেকেই বাহবার পাশাপাশি আবার কটাক্ষও করেছেন কেউ কেউ। শুভশ্রীর ছবি লাইক করেছেন দেড় হাজারেরও বেশি মানুষ। পোস্টটি রিটুইট করেছেন ৮১ জন।