টপ পোষ্ট

হাম উপসর্গে আরও ৬ প্রাণহানি, মোট মৃত্যু ছাড়ালো ১০৩৬

0

সারা দেশে গত এক দিনে হাম উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ৩৬ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৩১৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও দেখুন
ফ্যাশন টিপস
ক্রিকেট বিশ্বকাপ
স্বাস্থ্য পুষ্টি

স্বস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৩৯ জন এবং এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৭৩ হাজার ৯৫৯ জনে।

গত এক দিনে নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৭ জন, গত ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ২০১ জন। এই সময়ে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৩ হাজার ২৭৯ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৭ হাজার ৩৮৬ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মৃত্যু হয়েছে ছয়জনের এবং গত ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৩৬ জন শিশুর মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১শ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুণ

Comments are closed.