টপ পোষ্ট

ফাঁসির দাবি নিয়ে ট্রাইব্যুনাল এলাকায় জুলাই শহীদদের স্বজনরা

0

জুলাই হত্যাযজ্ঞে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ব্যানার-পোস্টার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বজনরা।

সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় রায় ঘোষণায় বসবে আদালত। এরই মধ্যে শহীদদের স্বজনরা অবস্থান নিয়েছেন।
আরও দেখুন
রান্না সরঞ্জাম
পদ্মা সেতু
হেডফোন
ভিডিও এডিটিং সফটওয়্যার
নাট্যাঙ্গন খবর
ক্যামেরা
একুশের চোখ
গাড়ির বীমা
এশিয়া কাপ
একুশে বিজনেস

তাদের কারও হাতে ব্যানার, কারও হাতে পোস্টার। তাদের দাবি, ‘খুনি হাসিনাসহ সকল গংদের সরাসরি ফাঁসি’
আরও দেখুন
স্মার্টফোন
ল্যাপটপ
খাবার ডেলিভারি
চলচ্চিত্র রিভিউ
ভিডিও এডিটিং সফটওয়্যার
বিনোদন সংবাদ
হেডফোন
ক্যামেরা
ভ্রমণ প্যাকেজ
রেসিপি ভিডিও

মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ে তাদের এই প্রত্যাশাই অগ্রাধিকার পাবে বলছেন তারা।

আরও যারা এসেছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী, জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরাসহ অনেকে।

এদিন সকালেই রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাজির করা হয়েছে ট্রাইবুনালে। ঐতিহাসিক এই রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স।

এছাড়া, ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হবে। পাশাপাশি ঢাকার ১০টি পয়েন্টে দেখা যাবে বড় পর্দায়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আদালত প্রাঙ্গণসহ রাজধানীজুড়ে রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের খালাস পাওয়ার আশা করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

শেয়ার করুণ

Comments are closed.