টপ পোষ্ট

আবারও জেল হতে পারে সালমানের

0

কৃষ্ণ হরিণ হত্যার দায়ে সম্প্রতি পাঁচ বছরের জেল হয়েছিলো বলিউড সুপারস্টার সালমান খানের। দুদিন কারাভোগের পর জামিন চেয়ে ছাড়াও পেয়েছেন ‘বজরঙ্গি ভাইজান’। বেশ ভালোই কাটছিল সালমানের দিনগুলো। কিন্তু এরই মধ্যে আবারও জেলের অন্ধকার ঘর টানতে শুরু করেছে তাকে।

আইনি ঝামেলার জটে বেশ ভাল ভাবেই জড়িয়ে পড়েছেন এই নায়ক। না, এবার আর কৃষ্ণ হরিণ হত্যার মামলায় না অন্য একটি মামলায় জেল হতে পারে সালমানের।

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর বান্দ্রা হিল রোডে সালমানের গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু হয়৷ ঘটনায় সালমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়। উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে সালমান খানকে বেকসুর খালাস করে বম্বে আদালত৷ কিন্তু মহারাষ্ট্র সরকার এই রায় মেনে নেয়নি।

সালমান যে সত্যিই দোষী, তা প্রমাণ করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ২০১৬ সালের ৫ জুলাই সুপ্রিম কোর্টে আবেদন করে মহারাষ্ট্র সরকার।সেই মামলার জন্য পরে জেলেও যেতে হয়েছিল সালমানকে।

কয়েক দিন পর এবারের মতই জামিনে ছাড়া পেয়েছিলেন। মামলাটি আবারও সামনে এসেছে। আর এই মামলার জেরেই আবারও জেলে যেতে হতে পারে সালমানের। ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে সম্প্রতি মুম্বাই হাইকোর্ট নাকি হিট এন্ড রান কেসে অভিনেতার জামিন খারিজ করেছ।

বিষয়টি নিয়ে চিন্তায় পড়েছেন সালমানের অগনিত ভক্তরা। শোনা যাচ্ছে খুব শিগগিরই মামলাটি নিয়ে শুরু হবে বিচার প্রক্রিয়া

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন