টপ পোষ্ট

২০১৯ বিশ্বকাপের সময় ঘোষণা

0

ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের (২০১৯) সময় ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কলকাতায় পাঁচদিনের চিফ একজিকিউটিভ মিটিংয়ে বিশ্বকাপ সূচি নির্ধারিত হয়। সম্ভবত ৩০ এপ্রিল ২০১৯ বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ইংল্যান্ড ওয়েলসের মাটিতে বিশ্বকাপ চলবে ৩০ মে থেকে ১৪ জুলাই। এবারের বিশ্বকাপের ম্যাচগুলি হবে রাউন্ডরবিন লিগ ভিত্তিতে। অর্থাৎ ১৯৯২-এ বেনসন অ্যান্ড হেজেস (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড) বিশ্বকাপের মতো।

রাউন্ডরবিন লিগ পদ্ধতিতে ১০টি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। অর্থাৎ প্রতিটি দল লিগে ৯টি করে ম্যাচ খেলবে। তার সেরা চারটি দল সরাসরি সেমিফাইনালে পৌঁছবে। প্রথম সেমিফাইনাল হবে ৯ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে। দ্বিতীয় সেমিফাইনাল হবে বার্মিংহ্যামে ১১ জুলাই। আর ফাইনাল ১৪ জুলাই।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন