বোলাররা দারুণ বোলিং করেছিলেন বড় একটা সময়। কিন্তু সাদিরা সামারাবিক্রমাকে আটকে রাখতে পারেননি।
শ্রীলঙ্কার রান যায় আড়াইশ ছাড়িয়ে। ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হলেও যথারীতি ব্যর্থ হন টপ-অর্ডাররা। মুশফিকুর রহিমের সঙ্গে হৃদয়ের জুটি আশা জাগিয়েছিল বেশ। পরে হৃদয়ের একার লড়াইও টেনে নিতে পারেননি শেষ অবধি।
শনিবার কলম্বোয় এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান করে লঙ্কানরা। জবাব দিতে নেমে ১১ বল আগেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।