টপ পোষ্ট

সাংবাদিক শামসুজ্জামানকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

0

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতারকৃত প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-১ থেকে ফের কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।

শনিবার সকাল সোয়া ১০টায় দিকে তাকে একটি প্রিজন মাইক্রো গাড়িতে করে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ।

এর আগে গতকাল দেড়টার দিকে সাংবাদিক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ আনা হয়।

শেয়ার করুণ

Comments are closed.