টপ পোষ্ট

আবারও হাসপাতালে পেলে

0

ক্যানসারের চিকিৎসার জন্য আবারও হাসপাতালে ভর্তি হলেন পেলে। তিনবার বিশ্বকাপজয়ী এ ব্রাজিলিয়ান কিংবদন্তিকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতাল থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এখন শারীরিকভাবে সুস্থ আছেন ৮১ বছর বয়সী পেলে। তবে হাসপাতাল ছাড়তে কিছুদিন সময় লাগবে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে পেলের মলাশয়ের টিউমার অস্ত্রোপচার করে অপসারণ করা হয়। সেসময় মাসখানেক হাসপাতালের পর্যবেক্ষণে ছিলেন তিনি।

শেয়ার করুণ

Comments are closed.