টপ পোষ্ট

শুভশ্রীর আঙুলে বিয়ের আংটি পরালেন রাজ

0

রুবির কাছে আরাবানা কমপ্লেক্সে রাজ-শুভশ্রীর চার হাত এক হয়ে গেল আজ মঙ্গলবারে৷ ঘনিষ্ঠজনের উপস্থিতিতে এক অনুষ্ঠানেই এই শুভ কাজ সম্পন্ন হয়৷ ছাদনা তলায় বসতে বাকি মাত্র কয়েকদিন৷ আগামী ১১মে সাতপাকে বাঁধা পড়বেন দুজনে৷

তবে শুভদিনে শুভকাজ সম্পন্ন করেই নিজেদের এই ছবি টুইট করেন রাজ স্বয়ং…

আনন্দপুরে রাজের অ্যাপার্টমেন্টেই নাকি বিয়ে সেরে ফেলেছেন দুই তারকা, এখবর যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে টলিপাড়া৷ এবং টলিপাড়া ছাড়িয়ে রাজ-শুভশ্রীর ভক্তদের কাছে৷ তবে কেন চুপি চুপি সে নিয়ে সে নিয়ে প্রশ্ন উঠছে বিস্তর৷ তবে রাজ-শুভশ্রীর জুটির এনগেজমেন্টে খুশি অনেকেই৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ-শুভশ্রীর নিকটাত্মীয়েরা৷

বহুদিন ধরেই টলিউডের এই দুই সেলেবের মধ্যে রসায়নকে ঘিরে নানা মুখরোচক গল্প শোনা যাচ্ছিল৷ তার মাঝেই রাজের এক্স-ফ্লেমদের নামও উঠে আসছিল৷ তবে সমালোচকদের মুখের ওপরে যেন জবাব দিলেন এই দুই তারকা৷ কিছুক্ষণ আগেই টুইট করে নিচের ছবিটি আপলোড করেন শুভশ্রী৷

রাজ-শুভশ্রীর অত্যন্ত ঘনিষ্ঠ অভিনেত্রী অনিন্দিতা টুইট করলেন এই শুভ মুহূর্তের বেশ কিছু ছবি৷

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন