টপ পোষ্ট

শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে গিয়ে এ কি কাণ্ড করলেন জয়া, জ্যাকুলিন

0

শ্রীদেবীর শেষ যাত্রায় হাজির হয়েছিলেন তিনি। শ্রী-কে শ্রদ্ধা জানাতে বলিউডের অন্য সেলিব্রিটিদের সঙ্গে হাজির হয়েছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজও। সাদা সালোয়ার কামিজের সঙ্গে গোলাপী দোপাট্টা নিয়ে মুম্বাই স্পোর্টস সেলিব্রেশন ক্লাবে হাজির হন জ্যাকুলিন। কিন্তু সেখানে গিয়ে সালমানের ‘কিক’-এর নায়িকা যা করলেন, তা দেখে চোখে ছানাবড়া হয়ে গেল প্রত্যেকের।

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে জ্যাকি যখন মুম্বাই সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে হাজির হন, তখন তাঁর মুখে হাসি ছিল। বেশ হাসি হাসি মুখ করেই সেখানে দেখা যায় জ্যাকুলিনকে। তাঁর সেই ছবি ক্যামেরার ফ্ল্যাশে উঠে আসতেই জোর সমালোচনা শুরু হয়। শ্রীদেবীর মত সুপারস্টারকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে, তাঁকে যেন কেউ অসম্মান না জানানো হয়, সে বিষয়ে জ্যাকুলিনকে সতর্কও করা শুরু করেন নেটিজেনদের একাংশ।

নেটিজেনদের একাংশের তরফে স্পষ্ট জানানো হয়, শুধু মাত্র লোক দেখানোর জন্য এভাবে আসবেন না। শ্রীদেবীকে সম্মান জানাতে এসে ওই ধরনের ব্যবহার জ্যাকুলিনের না করাই উচিত ছিল বলেও আক্রমণ করা হয় বলিউডের ওই অভিনেত্রীকে। তবে শুধু জ্যাকুলিন নন, শ্রীদেবীর শেষ যাত্রায় হাজির হয়ে, হাসি দেখা যায় জয়া বচ্চনের মুখেও। যা নিয়ে তাঁকেও ট্রলড করা হয়।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন