টপ পোষ্ট

আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সভা বৃহস্পতিবার

0

আওয়ামী লীগ সম্পাদকমন্ডলীর এক সভা আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় দলের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার বিষয়টি জানানো হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন