টপ পোষ্ট

রাজধানীতে কূটনীতিকদের স্ত্রীদের ফ্যাশন শো শনিবার

0

বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করতে শনিবার রাজধানীতে এক ফ্যাশন শো আয়োজন করবেন কূটনীতিকদের স্ত্রীরা। এর মাধ্যমে মাধ্যমে শিশুদের জন্য তহবিল সংগ্রহ তারা।

ঢাকাস্থ ব্রাজিল দূতাবাস, স্পাউসেস অব হেড অব মিশনস (এসএইচওএম) এবং ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের যৌথ আয়োজনে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফ্যাশন শোতে মডেল হিসেবে থাকবেন বিভিন্ন মিশন প্রধানের জীবন সঙ্গীরা।

অনুষ্ঠানের স্পন্সর কসমস গ্রুপ, রিভাইভ, বসুন্ধরা গ্রুপ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ঢাকা পেজথ্রি, বে ডেভলপমেন্টস লিমিটেড, বাংলাদেশ হেরিটেজ ক্রাফট ফাউন্ডেশন ও লা মেরিডিয়ান ঢাকা।

আনুষ্ঠানিকভাবে ফ্যাশন শো শুরু হওয়ার আগে থাকছে সঙ্গীতানুষ্ঠান, যেখানে একটি আমেরিকান ব্যান্ড গান করবে।

এবিষয়ে ঢাকাস্থ ব্রাজিলিয়ান রাষ্ট্রদূতের স্ত্রী সান্দ্রা তাবাজারা জানান, ‘আমাদের প্রত্যাশা হলো প্রতিবন্ধী, পরিত্যক্ত ও সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করা, যাদের আমাদের সাহায্য প্রয়োজন। আমরা তহবিল সংগ্রহ এবং তাদের হৃদয় ছুঁয়ে যেতে চাই।’

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন