টপ পোষ্ট

জেয়ার বলসোরানো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত

0

কট্টর ডানপন্থি নেতা জেয়ার বলসোরানো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটে বলসোরানো পেয়েছেন ৫৫.২ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থি ওয়ার্কার্স পার্টির নেতা ফার্নান্দো হাদ্দাদ পেয়েছেন ৪৪.৮ শতাংশ ভোট।

নির্বাচনী প্রচারে দেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন ও বড় বড় অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন নতুন প্রেসিডেন্ট বলসোরানো।

ব্রাজিলে ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা ১৩ বছর শাসন করে বামপন্থি ওয়ার্কার্স পার্টি। এরপর গত দুই বছর ধরে ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট মাইকেল তেমের। প্রায় ১৫ বছর পর ক্ষমতায় এল কট্টর ডানপন্থি দল।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন