হজ পালনের উদ্দেশ্য এবারের ঈদটা দেশের বাহিরে কাটিয়েছেন সাকিব। কিন্তু এবার এক জরুরী কাজের জন্য সাকিবকে হজ শেষেই দেশে ফিরতে হচ্ছে। আর সেই কাজটি হচ্ছে বিসিবি সভাপতির সাথে মিটিং করা।
মূলত সাকিবের এশিয়া কাপ খেলা না খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক। সাকিবের কনিষ্ঠ আঙুলের পুরনো ইনজুরি বেশ অনেকদিন থেকেই ভোগাচ্ছে। ফলে জরুরী হয়ে পড়েছে সার্জারি। এশিয়া কাপের আগেই সার্জারি করাবেন নাকি এশিয়া কাপের পর এ নিয়ে দোলাচলে পড়েছেন সাকিবও।
এশিয়া কাপের পর সার্জারি করালে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে দর্শক হয়ে থাকতে হবে এই অলরাউন্ডারকে। তার মাঠে ফিরতে সময় লাগতে পারে ৬ থেকে ৭ সপ্তাহ।