টপ পোষ্ট

বিশ্বরেকর্ডের খাতায় টাইগার আরাফাত সানির নাম

0

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)বোলিংয়ে অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ ওভারের ৩টি মেডেন দিয়েছেন তিনি। আর মোট ৪ ওভারে ১ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। এদিন ইরফানের বোলিং ইকোনমি ছিল ০.২৫। টি-টোয়েন্টিতে এটি সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড।

তবে বিশ্বরেকর্ডের খাতায় টাইগার আরাফাত সানির নাম । এর চেয়েও কম রান দিয়ে বেশি উইকেট পাওয়ার রেকর্ড আছে। যা কিনা করে দেখিয়েছিলেন বাংলাদেশী বোলার আরাফাত সানি। যদিও এই রেকর্ডটি পুরো ৪ ওভার বোলিং করে নয়। এছাড়াও এই রেকর্ডে নাম জড়িয়ে আছে শ্রীলঙ্কান দিনুকা হেত্তিয়ারাচ্চির।

২০১৬ সালের নভেম্বরে বিপিএল টুর্নামেন্টে ২.৪ ওভার বল করে কোনো রান না দিয়েই ৩ উইকেট শিকার করেছিলেন আরাফাত সানি। ইকোনমি ছিল ০.০০। দুটি মেডেন আর বাকি চার বলে কোন রান দেননি তিনি। অন্যদিকে ২০০৭ সালে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে বার্ঘার রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে কোনো রান না দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন চিলো মারিয়ানস ক্রিকেট ক্লাবের দিনুকা হেত্তিয়ারাচ্চি। মাত্র পাঁচ বলেই ৩টি উইকেট নিয়েছিলেন তিনি।

টি-টোয়েন্টি ইতিহাসে মাত্র দ্বিতীয় বোলার হিসেবে ৩টি উইকেট শিকার করেছিলেন সানি। তবে দুই ওভারের বেশী বল করে ৩টি উইকেট শিকার করা প্রথম বোলার সানি। পাশাপাশি ২ ওভার বল করে রান না দিয়ে উইকেট শিকারের রেকর্ডে আছেন শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকারা। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে হল্যান্ডের বিপক্ষে দুই ওভারে দুটি মেডেনের পাশাপাশি ১টি উইকেট শিকার করেন তিনি।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন