টপ পোষ্ট

নতুন উচ্চতায় কোহলি

0

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন। কিন্তু সিরিজের তৃতীয় ম্যাচের পর সেটিকে ছাড়িয়ে নিজেকে নতুন উচ্চতায় তুললেন বিরাট কোহলি। শুধু তাই নয়, ভারত অধিনায়ক পুনরুদ্ধার করলেন আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও।

চলতি সিরিজের ট্রেন্ট ব্রিজ টেস্টে দুই ইনিংসে কোহলি করেন ৯৭ ও ১০৩ রান। তার রেটিং পয়েন্ট এখন ৯৩৭। এটার তার ক্যারিয়ার সেরা রেটিং। যে কারণে সর্বকালের সেরা রেটিং পয়েন্টের তালিকায় তিনি এখন আছেন ১১ নম্বরে। ৯৬১ রেটিং পয়েন্ট নিয়ে সর্বকালের সেরার রেকর্ড ডন ব্র্যাডম্যানের। নিষিদ্ধ হওয়ার আগে সেই রেকর্ডের বেশ কাছে গিয়েছিলেন স্টিভেন স্মিথ। ৯৪৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনি সর্বকালের দ্বিতীয় সেরা।

এতদিন ‘নিষিদ্ধ’ স্টিভেন স্মিথ ছিলেন টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষস্থানে। যা এবার দখলে নিলেন কোহলি। অবশ্য ঐ জায়গাটি ভারত অধিনায়কের কাছ থেকেই ছিনিয়ে নিয়েছিলেন সাবেক অজি অধিনায়ক।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন