টপ পোষ্ট

নারী শক্তির কমিটি বাতিল, ৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

0

আত্মপ্রকাশের সাড়ে সাত মাসের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারী শক্তির কমিটি ভেঙে দিয়ে তিন সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ডা। মাহমুদা মিতুকে।

আজ রোববার দুপুর সোয়া ১২টার পর এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে নারীশক্তির তিন সদস্যের নতুন আংশিক কমিটি প্রকাশ করা হয়।

পরে এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদপড়ুন

এতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারী শক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নিম্নোক্ত আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন করা হয়েছে। এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা। মাহমুদা আলম মিতুকে আহ্বায়ক করার পাশাপাশি নারী শক্তির সদস্যসচিব করা হয়েছে সংরক্ষিত মহিলা আসনের আরেক সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে। এ ছাড়া সংগঠনটির মুখ্য সংগঠক করা হয়েছে মনজিলা ঝুমাকে।

গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ করে। এরপর গত ১৮ এপ্রিল সংগঠনের ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আজ সেই কমিটি ভেঙে দেওয়া হলো।

ওই কমিটির আহ্বায়ক ছিলেন মনিরা শারমিন। ৫৩ সদস্যের ওই কমিটির সদস্যসচিব ছিলেন মাহমুদা মিতু। কমিটির অন্যান্য শীর্ষ পদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন সানজিদা বুশরা মিশমা এবং মুখ্য সংগঠক ছিলেন নুসরাত তাবাসসুম।

শেয়ার করুণ

Comments are closed.