বিগ বস, ঝড় তোলার এক অনুষ্ঠান। ভারতের সবচেয়ে সমালোচিত ও জনপ্রিয় রিয়ালিটি শো। ইতিমধ্যেই এর তামিল ভার্সনের সিজন টু’র শুটিং শুরু হয়ে গেছে। যেখানে ‘লাক্সারি বাজেট টাস্ক’-এ এক একজনকে এক এক রকম কাজ দেয়া হচ্ছে। আর সেখানেই অভিনেত্রী ঐশ্বরিয়া দত্ত এবং জননী আইয়ার নামে দুই প্রতিযোগীকে একে অপরকে চুম্বন করতে দেখা যায়।
ঐশ্বরিয়া এবং জননীর ওই ভিডিও প্রকাশ্যে আসতেই সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। ভারতীয় গণমাধ্যমের খবর, বিগ বস তামিল টু-এর ওই ভিডিও ভাইরাল হতেই তা দক্ষিণ ভারতের ফিল্ম ফেডারেশনের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। বিগ বস-এর শুটিং যাতে বন্ধ করে দেয়া হয় সেই দাবিও তোলা হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।