টপ পোষ্ট

৬ শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

0

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় প্রত্যেক শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (৭ জুন) এ তথ্য জানান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির।

আরও দেখুন

সংবাদ বুলেটিন

জাতীয় সংবাদ

লাইফস্টাইল টিপস

প্রতিষ্ঠানটির সঙ্গে মারা যাওয়া শিশুদের পরিবারের আলোচনায় যৌথভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আইনজীবী শিশির মনির জানান, আগের ঘোষিত সুযোগ-সুবিধাগুলো বহাল থাকবে। এর সঙ্গে প্রত্যেক শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেওয়ার যৌথ সিদ্ধান্ত হয়েছে।

এর আগে মারা যাওয়া নবজাতকদের পরিবারকে আজীবন বিনা মূল্যে চিকিৎসাসহ ক্ষতিপূরণ, শিক্ষাসহায়তা এবং চাকরির প্রস্তাব দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দীর্ঘমেয়াদে থাকার এই ঘোষণা দেওয়া হয়।

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-2036919102892481&output=html&h=280&num_ads=1&adk=658433721&adf=2319887190&pi=t.aa~a.3010410329~i.9~rp.4&w=800&fwrn=4&fwrnh=100&lmt=1780839796&rafmt=1&armr=3&sem=mc&pwprc=6583119640&ad_type=text_image&format=800×280&url=https%3A%2F%2Fwww.ekushey-tv.com%2F%25E0%25A7%25AC-%25E0%25A6%25B6%25E0%25A6%25BF%25E0%25A6%25B6%25E0%25A7%2581%25E0%25A6%25B0-%25E0%25A6%25AA%25E0%25A6%25B0%25E0%25A6%25BF%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A6%2595%25E0%25A7%2587-%25E0%25A7%25AE%25E0%25A7%25A6-%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%2596-%25E0%25A6%259F%25E0%25A6%25BE%25E0%25A6%2595%25E0%25A6%25BE-%25E0%25A6%2595%25E0%25A6%25B0%25E0%25A7%2587-%25E0%25A6%25A6%25E0%25A7%2587%25E0%25A6%25AC%25E0%25A7%2587-%25E0%25A6%2586%25E0%25A6%25A6%25E0%25A7%258D-%25E0%25A6%25A6%25E0%25A7%258D%25E0%25A6%25AC%25E0%25A7%2580%25E0%25A6%25A8-%25E0%25A6%25B9%25E0%25A6%25BE%25E0%25A6%25B8%25E0%25A6%25AA%25E0%25A6%25BE%25E0%25A6%25A4%25E0%25A6%25BE%25E0%25A6%25B2%2F1360873111111175588&fwr=0&pra=3&rh=200&rw=800&rpe=1&resp_fmts=3&asro=0&aiactd=0&aicctd=0&ailctd=0&aimartd=4&aieuf=1&aicrs=1&fa=27&abgtt=11&dt=1780839796286&bpp=1&bdt=1804&idt=-M&shv=r20260604&mjsv=m202606020101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D40ab3ff96a2ffb64%3AT%3D1776940049%3ART%3D1780839620%3AS%3DALNI_MZ87FI-5-zELG-7s04haTZCaljM3A&gpic=UID%3D000013e161f67337%3AT%3D1776940049%3ART%3D1780839620%3AS%3DALNI_MZxmm5kc3v89iEGVE9E5vYIfRXKKA&eo_id_str=ID%3Dbf522eca33e1472d%3AT%3D1776940049%3ART%3D1780839620%3AS%3DAA-AfjY8evxBI_lMnGbjuAbMG-y-&prev_fmts=770×462%2C370x280%2C0x0%2C800x280&nras=3&correlator=743738535024&frm=20&pv=1&u_tz=360&u_his=1&u_h=768&u_w=1366&u_ah=720&u_aw=1366&u_cd=24&u_sd=1&adx=83&ady=1660&biw=1366&bih=635&scr_x=0&scr_y=0&eid=42532524%2C95390668%2C95392915%2C95375758&oid=2&pvsid=1069634526987989&tmod=1066233869&uas=3&nvt=1&ref=https%3A%2F%2Fwww.ekushey-tv.com%2F&fc=384&brdim=-8%2C-8%2C-8%2C-8%2C1366%2C0%2C1382%2C736%2C1366%2C635&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1.01&ifi=5&uci=a!5&btvi=4&fsb=1&dtd=249

কোরবানির ঈদের আগের দিন (২৭ মে) ঢাকার আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। আদ-দ্বীন ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিনও হাসপাতালের পক্ষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ঘটনার একটি বিবরণ দেন।

ঘটনাটি দেশজুড়ে আলোচনার ঝড় তোলে। 

এদিকে, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে রোববার বিকালের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

এএইচ

শেয়ার করুণ

Comments are closed.