টপ পোষ্ট

প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা চলছে

0

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)র সভা।

আজ সোমবার (১৮ মে ২০২৬) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা শুরু হয়েছে।
আরও দেখুন
Arts & Entertainment
ফ্যাশন টিপস
অনলাইন বিজ্ঞাপন

আলোচ্যসূচিতে রয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্তকরণ ও অনুমোদন।

এছাড়া পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও রয়েছে।

দুপুর ১টায় একনেক বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাস্থল ত্যাগ করার পর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এএইচ

শেয়ার করুণ

Comments are closed.