টপ পোষ্ট

সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

0

সড়ক-মহাসড়কের ওপর কোনো ধরনের কোরবানির গরুর হাট বা পশুর হাট করতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘জনগণের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী স্পষ্ট অনুশাসন দিয়েছেন যে সড়কের ওপর কোনো হাট বসবে না। সড়ক, রেলপথ ও নৌপথ–সবক্ষেত্রে সমন্বিতভাবে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেয়া হয়েছে।’

আরও দেখুন
অনলাইন সংবাদ পোর্টাল
Arts & Entertainment
রান্নার রেসিপি
সোমবার (৪ মে) সন্ধ্যায় ঈদুল আজহার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নৌ-পরিবহনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নতুন নির্দেশনা দিয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফেরিঘাটে বাস থেকে যাত্রীদের নামিয়ে তারপর ফেরিতে ওঠা এবং নামার বিষয়টি নিশ্চিত করতে হবে। এজন্য প্রতিটি ঘাটে সাইনবোর্ড ও মাইকিং থাকবে। যদি কোনো বাস চালকের গাফিলতি পাওয়া যায়, তবে তার লাইসেন্স নিয়ে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে।’ এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাস মালিক ও শ্রমিক ফেডারেশনের সাথে বৈঠক করবেন বলে জানান তিনি।

সড়ক দুর্ঘটনা রোধ ও তাৎক্ষণিক চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহাসড়কের পাশে অবস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের ট্রমা সেন্টারগুলোকে কার্যকর করা হবে। সিভিল সার্জনের নেতৃত্বে সেখানে প্রয়োজনীয় সরঞ্জামসহ ডাক্তার ও নার্স নিয়োগ দেয়া হবে। এ ছাড়া নিকটবর্তী উপজেলা ও জেলা হাসপাতালগুলোকে ঈদের সাত দিন আগে থেকেই প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে।

ঈদযাত্রা নিরাপদ করতে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সাত দিন আগে থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ সদর দপ্তরে একটি ‘মনিটরিং সেল’ গঠন করা হবে। এই সেলের মাধ্যমে মহাসড়কের সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করা হবে এবং জেলা পর্যায়ের তথ্য সংগ্রহ করে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।

চামড়া শিল্পের সুরক্ষা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার এবার বিশেষ কড়াকড়ি আরোপ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোরবানির পর প্রথম সাত দিন ঢাকার বাইরে থেকে কোনো চামড়া রাজধানীতে প্রবেশ করতে পারবে না। চামড়া স্থানীয়ভাবে সংরক্ষণ করতে হবে।’

চামড়া সংগ্রহ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণের বিষয়ে মাদরাসা ও এতিমখানার সংশ্লিষ্টদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান তিনি।

আরও দেখুন
সংবাদ পরিবেশন
টেলিভিশন অনুষ্ঠান গাইড
পডকাস্ট সিরিজ
এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, ধর্মমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীসহ উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, আইজিপি এবং গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।

এমআর//

শেয়ার করুণ

Comments are closed.