টপ পোষ্ট

ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

0

ইসরায়েলকে লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া বেশকিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসছে বলে শনাক্ত করা হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় জরুরি সাইরেন বেজে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে বলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে ঘোষণা করেছে। তারা বলেছে, ইরানের বিভিন্ন স্থানে আজকের হামলার পর, ইসরায়েলের উপর “ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা” শুরু হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো চিহ্নিত করা হয়েছে। আমরা সাধারণ জনগণকে ‘হোম ফ্রন্ট কমান্ডে’র নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ করছি।’’

আরও দেখুন
টেলিভিশন ধারাবাহিক
স্বাস্থ্য বীমা
সঙ্গীত প্ল্যাটফর্ম
বিবৃতিতে আরও জানানো হয়, ইসরায়েলি বিমান বাহিনী বর্তমানে সম্ভাব্য হুমকিগুলো আকাশেই রুখে দিতে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পাল্টা হামলা চালাতে সক্রিয় রয়েছে। তবে প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিশ্ছিদ্র নয় উল্লেখ করে জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সেনাবাহিনী পুনরায় সতর্ক করে বলেছে, ‘প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় সব বিপদ রুখতে সক্ষম নাও হতে পারে। তাই এই মুহূর্তে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলি অনুসরণ করা অপরিহার্য।’

এদিকে, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (৫ম ফ্লিট) সার্ভিস সেন্টার ‘ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে’।

এর আগে, ইরানের বিভিন্ন শহরে যৌথভাবে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

এএইচ

শেয়ার করুণ

Comments are closed.