
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হিসেবে কারা দায়িত্ব পালন করবেন সে বিষয়টি পরিষ্কার করেছে জামায়াত জোট।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে জানানো হয়।
আরও দেখুন
বাংলাদেশী পণ্যের প্রচার
ব্রেকিং নিউজ আপডেট
প্রিমিয়াম বিষয়বস্তু অ্যাক্সেস
তথ্যমতে, সংসদে বিরোধী দলকে নেতৃত্ব দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করবেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
এছাড়া সংসদে বিরোধী দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
এরআগে, দুপুর ১২টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও জোটের এমপিরা।
যদিও জামায়াতের সংবিধান সংস্কার ইস্যুতে শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছিলেন, বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াতের কেউ এমপি হিসেবে শপথ নেবে না।
পরে জোটের নবনির্বাচিত সদস্যরা সংসদ ভবনে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে শপথের বিষয়ে সিদ্ধান্ত নেন তারা।
পরে জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। এরপর এনসিপির ৬ এমপি শপথ নেন।
এএইচ