টপ পোষ্ট

ঢাকায় ৩৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪

0

ঢাকা মহানগরীতে ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ও ৭ জন করে পুলিশ অফিসার মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও দেখুন
নাটকের টিকেট
বাংলাদেশ ভ্রমণ গাইড
বাংলাদেশ সংবাদ
চাকরির প্রশিক্ষণ
ব্রেকিং নিউজ আপডেট
বই
ভিডিও গেমস
মিডিয়া পর্যবেক্ষণ পরিষেবা
স্মার্ট টিভি
স্বাস্থ্য পরামর্শ সেবা
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগর এলাকায় ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটকেন্দ্রের অবস্থান, ভোটার সংখ্যা ও নিরাপত্তা বিবেচনা করে ভোট কেন্দ্রগুলোকে দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। ডিএমপিতে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১৬১৪টি। এর মধ্যে ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, এই কেন্দ্রগুলোতে সাতজন করে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া থাকবে বডি ক্যামেরা। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৪ জন করে পুলিশ সদস্য থাকবে। এছাড়া ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন কমিশনার।

তিনি বলেন, নানা কারণে এবাবের নির্বাচন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমামুক্ত হতে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যেই ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ একটি শান্তিপূর্ণ নির্বাচনের ধারপ্রান্তে উপস্থিত হয়েছে, তা এগিয়ে নিতে আমরা ইস্পাত কঠিন মনোবল নিয়ে প্রস্তুত রয়েছি। ‎নাগরিকদের কাছে আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই নির্বাচনে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করবো যা ভবিষ্যতের জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে।

‎রাজধানীতে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, একাধিক ভোট কেন্দ্রের নিয়ন্ত্রণের জন্য থাকবে ১৮০টি স্টাইকিং টিম ও ৫১০টি মোবাইল টিম। এছাড়া টাকা মহানগরের আটটি বিভাগে আটটি কন্ট্রোল রুম এবং চারটি বিশেষ কন্ট্রোল রুম। সুবিধাজনক স্থানে মোতায়েন থাকবে স্পেশাল রিজার্ভ ফোর্স। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে থাকা এসব ফোর্স বেছে বেছে মোতায়েন করা হবে। এছাড়া সোয়াত, বোম্ব ডিসপোজাল টিম, ক্রাইম সিন ভ্যান ও অশ্বারোহী পুলিশ মোতায়েন করা হবে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে সুশৃঙ্খলভাবে আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করুন। নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক এই মাহেন্দ্রক্ষণে সবাই সম্মিলিত অবদান রাখি।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম।

এএইচ

Ekushey Television Ltd.

আরও দেখুন
অনলাইন স্ট্রিমিং পরিষেবা
অনুষ্ঠান আর্কাইভ
কম্পিউটার
রাজনৈতিক পডকাস্ট
মোবাইল ফোন
বাংলাদেশী পণ্যের প্রচার
সংবাদ বিশ্লেষণ প্রোগ্রাম
ফুটবল সরঞ্জাম
স্মার্ট টিভি
বাংলাদেশ সংবাদ
আরও পড়ুন

বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা
বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

মাদক ও মধ্যরাতে গান-বাজনার বিরুদ্ধে জিরো টলারেন্স
মাদক ও মধ্যরাতে গান-বাজনার বিরুদ্ধে জিরো টলারেন্স

অনুমতি ছাড়া সভা সমাবেশ করলে আইনানুগ ব্যবস্থা: ডিএমপি
অনুমতি ছাড়া সভা সমাবেশ করলে আইনানুগ ব্যবস্থা: ডিএমপি

নগরবাসী সবাই মেয়রের দায়িত্ব পালন করতে পারে : আতিক
নগরবাসী সবাই মেয়রের দায়িত্ব পালন করতে পারে : আতিক

রমনা পার্কের সৌন্দর্য বৃদ্ধিকরণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের পরামর্শ
রমনা পার্কের সৌন্দর্য বৃদ্ধিকরণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের পরামর্শ

সেই ইয়াসমিন এখন হাসতে পারছেন
সেই ইয়াসমিন এখন হাসতে পারছেন

Ekushey TV
KSRM
আরও দেখুন
খেলাধুলার পোশাক
সর্বশেষ

নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

এই নির্বাচনের জন্য ১৬ বছর অপেক্ষা করেছে দেশের মানুষ: তারেক রহমান
এই নির্বাচনের জন্য ১৬ বছর অপেক্ষা করেছে দেশের মানুষ: তারেক রহমান

এজাজকে সরিয়ে ডিএনসিসিতে সুরাইয়াকে বসাল সরকার
এজাজকে সরিয়ে ডিএনসিসিতে সুরাইয়াকে বসাল সরকার

মোবাইল ইস্যুতে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ
মোবাইল ইস্যুতে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ

পদোন্নতি পেলেন পুলিশের ১৫৩ কর্মকর্তা
পদোন্নতি পেলেন পুলিশের ১৫৩ কর্মকর্তা

ঢাকায় ৩৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪
ঢাকায় ৩৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪

১২ তারিখের নির্বাচন গণতন্ত্র রক্ষার চূড়ান্ত লড়াই: তারেক রহমান
১২ তারিখের নির্বাচন গণতন্ত্র রক্ষার চূড়ান্ত লড়াই: তারেক রহমান

শেয়ার করুণ

Comments are closed.