
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসভবন ফিরোজায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে ফিরোজার উদ্দেশ্যে রওনা করেন।
আরও দেখুন
স্বাস্থ্য বীমা
বিনোদন সংবাদ
ফটোগ্রাফি সরঞ্জাম
অর্থ-বাণিজ্য বিশ্লেষণ
একুশে বিজনেস
ইন্টারনেট ডেটা প্ল্যান
রাজনীতি বিশ্লেষণ
টিকেট বুকিং সেবা
এর আগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে বিকেল ৫ টা ৫৮ মিনিটে হাসপাতালে পৌঁছান তারেক রহমান।
এরও আগে গণসংবর্ধনায় দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ বাস্তবায়নে দেশবাসীর সহযোগীতা চান।
তিনি বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমরা শান্তি চাই-সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কারও উস্কানিতে পা দেয়া যাবে না।
উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ সময় পর প্রিয় মাতৃভূমিতে পা রেখে তিনি আবেগপ্লুত হয়ে পড়েন। বিমানবন্দর থেকে বের হয়েই তিনি মাটির ওপর বসে পড়েন এবং দু-হাত দিয়ে মাতৃভূমির মাটি ছুঁয়ে দেখেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।