
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেম আইডি কেনার টাকার জন্য প্রবাসীর ছেলের সাজানো ডাকাতির নাটক উদঘাটন করেছে পুলিশ। ঘটনাটির ৭ দিন পর গ্রেপ্তার হয়েছে ৩ কিশোর।
রুপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, গত ২৪ নভেম্বর দুপুরে কাঞ্চনে প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে তার ছেলে শাহরিয়ারের হাত-পা বেঁধে আলমারি ভেঙে ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ করা হয়। পরে মামলাও হয়।
আরও দেখুন
আন্তর্জাতিক সংবাদ
খাদ্য ও পুষ্টি
ফ্যাশন সামগ্রী
স্থানীয় সংবাদ প্রচার
ফুটবল টুর্নামেন্ট সম্প্রচার
ফ্যাশন ও রূপচর্চা
সংবাদ বিষয়ক কোর্স
সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান
ইন্টারনেট প্যাকেজ
ক্যামেরা
কিন্তু শুক্রবার রাতে শাহরিয়ারের বন্ধু শাহ আলম নতুন মোবাইল ফোন কেনায় সন্দেহ হলে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন।
আরও দেখুন
রাজনৈতিক বিশ্লেষণ
মেকআপ
ব্যবসা-বাণিজ্য বিশ্লেষণ
বই
ঢাকা
ল্যাপটপ
অনলাইন কোর্স
ক্যামেরা
আইন পরামর্শ
অনলাইন সংবাদ পোর্টাল
পরে তিন কিশোর—শাহরিয়ার, নাবিল ও শাহ আলম স্বীকার করে যে তারা নিজেরাই টাকাস্বর্ণ নিয়ে ডাকাতির নাটক সাজিয়েছে। তাদের কাছ থেকে ২ লাখ ৭৮ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, নতুন মোবাইল ও ফ্রি ফায়ার গেমসের আইডি কিনতেই তারা এই নাটক সাজিয়েছিল।