টপ পোষ্ট

গণশৌচাগারে শিশুকে ধর্ষণ করল ৬৫ বছরের বৃদ্ধ!

0

৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে গণশৌচাগারে মেয়েশিশুকে (৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার কল্যাণ এলাকায় ঘটনাটি ঘটেছে। ধর্ষণের অভিযোগের ভিত্তিতে ওই লোককে গ্রেপ্তার করেছে পুলিশ। মহারাষ্ট্রের পুলিশের বরাতে এসব তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ধর্ষক ওই ব্যক্তির নাম কামুন্দাস সামারুদাস মানিকপুরি। ধর্ষিত শিশুর পরিবার থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে সোমবার অভিযোগ দায়ের করেছে।এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মানিকপুরিকে গ্রেপ্তার করা হয়।

মহারাষ্ট্রের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মানিকপুরি রবিবার বিকেলে শিশুটিকে চকোলেটের প্রলোভন দেখিয়ে একটি গণশৌচাগারে নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করে।

তিনি জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে ‘প্রটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স(পসকো)’ আইনের ভিত্তিতে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনা নিয়ে আরো তদন্ত চলছে।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন