বাংলাদেশে রেমডেসিভির উৎপাদন শুরু
দেশে প্রথম করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর ওষুধ রেমডেসিভির উৎপাদন সম্পন্ন হয়েছে। খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড উৎপাদনের সব প্রক্রিয়া শেষ করে শুক্রবার সকাল থেকে বাজারজাতের জন্য প্রস্তুত করেছে।