শেখ হাসিনার ট্রেনে গুলি: ৯ জনের ফাঁসি ২৪ জনের যাবজ্জীবন
পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনবহরে গুলি ও বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৯ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ১৩ জন আসামিকে ১০ বছর করে কারাদণ্ড হয়েছে।