Browsing: টপ নিউজ

অর্থ ও বাণিজ্য

কিছু ব্যতিক্রম ছাড়া আগামী রোববার (৩১ মে) থেকে আবারো স্বাভাবিক লেনদেনে ফিরছে ব্যাংক ও পুঁজিবাজার। আজ বৃহস্পতিবার (২৮ মে) কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ও সদ্য পুনর্গঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রথম কমিশন সভায় দেশের উভয় স্টক এক্সচেঞ্জকে লেনদেন ও সেটেলমেন্ট কার্যক্রম শুরুর অনুমোদন দেয়া হয়।

বাংলাদেশ

করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে প্রায় আড়াই মাস ধরে চলমান লকডাউন (অবরুদ্ধ) শিথিল করতে যাচ্ছে সরকার। এতে আপাতত শুধু আন্তঃনগর ট্রেন চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বাংলাদেশ

বুধবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুন লেগে এক নারীসহ পাঁচ রোগীর মৃত্যু হয়। উক্ত ইউনিটে আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই ইউনিটের সর্বত্র ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পর হসপিটাল কর্তৃপক্ষের দেওয়া লিখিত বক্তব্যে উঠে এসেছে এসব তথ্য।

বাংলাদেশ

করোনা ভাইরাস (কোভিড-১৯’র) বিস্তার রোধ ও পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে আগামী ৩১ মে থেকে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপাতত ১৫ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বাংলাদেশ

চলমান করোনা মহামারীতে প্রায় আড়াই মাস লকডাউন (অবরুদ্ধ) থাকার পর ৩১ মে চালু হচ্ছে সব কিছু। এর মধ্যে আগামী ১ জুন থেকে দেশের অভ্যন্তরীণ (ডমেস্টিক) রুটে ফ্লাইট চলাচল চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

রাজনীতি

অফিস-আদালত ও গণপরিবহন চালুসহ লকডাউন শিথিলকালে সরকারের দেওয়া শর্ত কঠোরভাবে প্রতিপালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। নিজেদের স্বার্থে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকারের দেওয়া এ ছাড় ফ্রি স্টাইলে অপব্যবহার করলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে।’

সারাদেশ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থলচরে যমুনায় ৭৩ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার খাসকাউলিয়া আজিমুদ্দি মোড় ও ঘুসুরিয়া থেকে আরো ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ১০ জনের লাশ উদ্ধার হলেও এখনো ৯ জন নিখোঁজ রয়েছেন। 

করোনা সংকট

দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ২৯ জন, মারা গেছে ১৫ জন এবং সুস্থ হয়েছে ৫০০ জন।

বাংলাদেশ

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ পাঁচজন করোনা রোগীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

1 517 518 519 520 521 922