নকল মাস্ক সরবরাহ : অপরাজিতার মালিক শারমিন গ্রেপ্তার
নকল মাস্ক সরবরাহের দায়ে অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার প্রধান ওয়ালিদ হোসেন শারমিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।