চ্যাম্পিয়ন্স লীগের শেষ আটে মুখোমুখি হতে পারে বার্সা ও বায়ার্ন
উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে পরস্পরের মুখোমুখি হতে পারে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। শুক্রবার শেষ আটের ড্রয়ে অন্তত তেমনটাই মনে হচ্ছে। যদিও দুই দলেরই বাকী আছে ফিরতি লেগের ম্যাচ।