মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া
দুই শর্তে মুক্তি পাচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার (২৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ছয়মাসের জন্য তার সাজা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।