Browsing: বাংলাদেশ

বাংলাদেশ

দেশে চলমান কঠোর বিধিনিষেধ বাড়ায় আগামী ১৪ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের ওপর বিধিনিষেধও বেড়েছে। তবে, শুধুমাত্র আন্তর্জাতিক টিকিটধারী যাত্রীদের ঢাকায় আসার সুযোগ দিতে অভ্যন্তরীণ রুটে দেশি এয়ারলাইনসগুলোকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ

করোনা ভাইরাসের সংক্রমণরোধে চলমান বিধি-নিষেধের মধ্যে আজ মঙ্গল ও বুধবার দুইদিন ভার্চ্যুয়ালি বিচারকাজ চলবে আপিল বিভাগে। তবে এ ক্ষেত্রে বিচারপতি ও আইনজীবীদের নিজ বাসা থেকে যুক্ত হতে হবে।

করোনা সংকট

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে দেশের ১ কোটি ২ লাখ ৩ হাজার ৭০৪ জন টিকা নিয়েছেন। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন ১ কোটি ১ লাখ ১২ হাজার ৬১৫ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ৮৭ হাজার ২০১ জন। আর ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৩ হাজার ৮৮৮ জন।

বাংলাদেশ

করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের পঞ্চমদিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকায় ৫০৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এ তথ্য জানান।

বাংলাদেশ

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩২ জনের। এর আগে বিভাগে গত বৃহস্পতিবার মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল ৩৯ জনের। বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৫৩৯ জন। 

করোনা সংকট

দেশে পৌঁছেছে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের উপহার দেয়া মর্ডানা ভ্যাকসিনের আরও ১২ লাখ ডোজ করোনার টিকা। আজ শনিবার (৩ জুলাই) ভোরে ঢাকায় এসে পৌঁছায় মর্ডানার এই দ্বিতীয় চালান। এর ফলে কয়েক ঘণ্টার ব্যবধানে দেশ পেলো মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ ডোজ টিকা।

1 159 160 161 162 163 321