দেশের আরও ৩৯ জনের মৃত্যু
মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬২১ জনে।
মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬২১ জনে।
গাজীপুরে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। তবে তার তুলনায় পিছিয়ে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায়ও জেলায় নতুন করে ৪৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
লালমনিরহাটের পাটগ্রাম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মিজানুর রহমান (২২) নামে এক বাংলাদেশি গরু পাচারকারি নিহত হয়েছেন।
ফেনীতে দাগনভুঞায় একটি দোকানে ডাকাতির চেষ্টাকালে বাধা দেওয়ায় নৈশপ্রহরীকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাতরা। এ সময় পুলিশের গুলিতে দুই ডাকাত নিহত হয়েছে। গুলিবিদ্ধ একজনসহ দুইজনকে আটক করা হয়েছে।
মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু…
ঠাকুরগাঁওয়ে ট্রাক-থ্রি হুইলারের (পাগলু ) মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২৩ জুন) রাত ১০টার দিকে ঠাকুরগাঁও-বালিযাডাঙ্গী সড়কের কালমেঘ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা রতনপুরে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’এক মাদক কারবারি নিহত হয়েছে। নিহত মিন্টুর (৩৫) বাড়ি পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামে।
প্রাণঘাতি করোনা ভাইরাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নারায়ণগঞ্জের ১৯টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে এসব এলাকায় এখন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়নি।
কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে (কুমেক) করোনা উপসর্গে প্রাণহানির ঘটনা আশঙ্কাজনকহারে বেড়েই চলেছে। একদিন আগে চারজনের পর গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।
ব্যবসায়ী হেলাল উদ্দিনকে (২৬) হত্যা করে খণ্ডিত অংশ ঢাকার তিন জায়গায় রাখার আলোচিত ঘটনায় নিহতের বন্ধু চার্লস রূপম সরকারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাতে গাবতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।