দেশে করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু
দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার জনে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯৬০ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৭৩১ জন।