যুদ্ধাবসানে যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তি সই
সুদীর্ঘ ১৮ বছর ধরে চলা আফগান যুদ্ধের অবসানে অবশেষে তালেবানের সঙ্গে এক শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৯ ফেব্রুয়ারি) কাতারের রাজধানী দোহায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ও সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ঐতিহাসিক তালেবান ও মার্কিন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।