Author Rafiqul Islam

বিশ্ব

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সর্বশেষ সহিসংতায় ছয় জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচজন বিদ্রোহী এবং একজন সৈন্য। কাশ্মীরে গত দু’সপ্তাহ ধরে চলা সহিংসতায় এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। 

বাংলাদেশ

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩২ জনের। এর আগে বিভাগে গত বৃহস্পতিবার মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল ৩৯ জনের। বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৫৩৯ জন। 

সারাদেশ

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতির হাতিয়ায় পিকাআপ ভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই নারীসহ ৫ জন নিহত এনং ৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

করোনা সংকট

দেশে পৌঁছেছে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের উপহার দেয়া মর্ডানা ভ্যাকসিনের আরও ১২ লাখ ডোজ করোনার টিকা। আজ শনিবার (৩ জুলাই) ভোরে ঢাকায় এসে পৌঁছায় মর্ডানার এই দ্বিতীয় চালান। এর ফলে কয়েক ঘণ্টার ব্যবধানে দেশ পেলো মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ ডোজ টিকা।

তারকা

বলিউড অভিনেতা আমির খান ও পরিচালক কিরণ রাও ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন। ১৫ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানছেন এই সিদ্ধান্তের কথা যৌথ বিবৃতিতে জানিয়েছেন তারা। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।

খেলাধূলা

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চিলিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতে লুকাস পাকুয়েতার গোলে এগিয়ে যাওয়ার পর ১০ জনের দলে পরিণত হয় তিতের দল।

বিনোদন

মা হলেন ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। আজ (১ জুলাই) আনুমানিক ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় উপস্থাপিকা সামিয়া রহমান।

বিশ্ব

ভারতে একদিনে ৪৬ হাজার ৬১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪ লাখ ৫৮ হাজার ২৫১ জন। জাতীয় করোনা পুনরুদ্ধার হার ৯৭ শতাংশ।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় শুক্রবার এ কথা জানায়।

বাংলাদেশ

কোভিড-১৯ এর উচ্চ সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের দ্বিতীয় দিন চলছে। কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে প্রথম দিনের মতো আজ শুক্রবার দ্বিতীয় দিনেও মাঠে তৎপর রয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী। তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে। গাড়ি থামিয়ে ও পথচারীদের দাঁড় করিয়ে বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছেন।

সারাদেশ

নরসিংদীর মাধবদীতে কাভার্ডভ্যানের চাপায় রিকশা চালক ও যাত্রীসহ ২ জন নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

1 4 5 6 7 8 78