নৌযান চলাচল বন্ধ ঘোষণা
করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন করা হয়েছে।
আগামী ২ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। এসময় শুধু পুলিশ ও হাসপাতাল ছাড়া সব ধরনের সরকারি সেবা বন্ধ থাকবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘করোনা মোকাবিলায় কোনও ধরনের সরঞ্জাম নেই এটা বলা যাবে না, তবে ঘাটতি আছে। সংগ্রহ করার জন্য উদ্যোগও নেওয়া হয়েছে।’
আগামী বুধবার (২৫ মার্চ) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানিয়েছেন। সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রাণঘাতী করোনা ভাইরাসের জেরে অলিম্পিকের আকাশেও কালো মেঘ৷ পিছিয়ে যেতে পারে ২০২০ টোকিও অলিম্পিক৷ হতে পারে ২০২১ সালে৷ সোমবার প্রথম দেশ হিসেবে টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করেছে কানাডা।
বিশ্বের ১৮৭টি দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস উৎপত্তিস্থল চীনে টানা ৩ দিন স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের বীরত্বপূর্ণ সেবায় স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় এশিয়ার দেশটি।
কিশোরগঞ্জের ভৈরবে ইতালিফেরত আব্দুল খালেক (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ) রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে ৬ জনের আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত প্রেস ব্রিফিং আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে না বলে জানা গেছে।