সরকার ৬ কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে
সরকার এ পর্যন্ত সারাদেশে সোয়া ১ কোটির বেশি পরিবারের ৬ কোটির বেশি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে।
সরকার এ পর্যন্ত সারাদেশে সোয়া ১ কোটির বেশি পরিবারের ৬ কোটির বেশি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে।
বুধবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুন লেগে এক নারীসহ পাঁচ রোগীর মৃত্যু হয়। উক্ত ইউনিটে আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই ইউনিটের সর্বত্র ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পর হসপিটাল কর্তৃপক্ষের দেওয়া লিখিত বক্তব্যে উঠে এসেছে এসব তথ্য।
করোনা ভাইরাস (কোভিড-১৯’র) বিস্তার রোধ ও পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে আগামী ৩১ মে থেকে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপাতত ১৫ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
চলমান করোনা মহামারীতে প্রায় আড়াই মাস লকডাউন (অবরুদ্ধ) থাকার পর ৩১ মে চালু হচ্ছে সব কিছু। এর মধ্যে আগামী ১ জুন থেকে দেশের অভ্যন্তরীণ (ডমেস্টিক) রুটে ফ্লাইট চলাচল চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
অফিস-আদালত ও গণপরিবহন চালুসহ লকডাউন শিথিলকালে সরকারের দেওয়া শর্ত কঠোরভাবে প্রতিপালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। নিজেদের স্বার্থে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকারের দেওয়া এ ছাড় ফ্রি স্টাইলে অপব্যবহার করলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে।’
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থলচরে যমুনায় ৭৩ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার খাসকাউলিয়া আজিমুদ্দি মোড় ও ঘুসুরিয়া থেকে আরো ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ১০ জনের লাশ উদ্ধার হলেও এখনো ৯ জন নিখোঁজ রয়েছেন।
দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ২৯ জন, মারা গেছে ১৫ জন এবং সুস্থ হয়েছে ৫০০ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জি বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা’ প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিতি পাওয়া গায়ক নোবেলের বাবা মোজাফফর হোসেন নান্নু। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।
রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ পাঁচজন করোনা রোগীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে সাধারণ ছুটি শেষ হচ্ছে ৩১ মে। ৭ দফায় এ ছুটি বাড়ানো হয়েছিল। বন্ধ ছিল সারাদেশের গণপরিবহন। ৩১ মে অফিস খোলার দিন থেকে গণপরিবহনও সীমিত পরিসরে চলাচল শুরু হবে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহনগুলো আগামী ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত চলাচল করতে পারবে।