টপ পোষ্ট

বাংলাদেশকে হুমকি দিলো বিরাট কোহলি

0

চলতি বিশ্বকাপের ৩৮তম ম্যাচে রবিবার মাঠে নামে ভারত ও ইংল্যান্ড। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৭ রান করে ইংল্যান্ড। ৩৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। রানের খাতা না খুলেই ওকসের বলে তাকে ক্যাচ দিয়ে ফিরেন রাহুল।

এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন কোহলি ও রোহিত। তবে ব্যক্তিগত ৬৬ রানে ভিন্সের ক্যাচে প্ল্যাঙ্কেটের বলে ফিরেন কোহলি ও ১০২ রান করে ওকসের বলে বাটলারের হাতে ধরা পড়ে ফিরেন রোহিত। এরপর পান্থ ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে এগিয়ে যেতে থাকে ভারত। সেখানে আঘাত করেন প্ল্যাঙ্কেট।

ওকসের হাতে ক্যাচ দিয়ে ৩২ রান করে ফিরেন পান্থ ও ৪৫ রান করে ভিন্সের হাতে তালুবন্দি হয়ে ফিরেন পান্ডিয়া। তবে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৬ রান করে ভারত। ফলে ৩১ রানে জয় পায় ইংল্যান্ড। ধোনি ৪২ ও কেদার ১২ রানে অপরাজিত ছিলেন।

ম্যাচ শেষে বিরাট কোহলি হুমকি দিয়ে বলেন, পরের ম্যাচ মানে বাংলাদেশ ম্যাচে ঘুরে দাঁড়াব। ভারতীয় অধিনায়ক বলেন, চেষ্টা করেছিলেন এমএস ধোনি। কিন্তু ওরা ভালো বল করেছে। বাউন্ডারি পাচ্ছিলেন না। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন