তামিমের রেকর্ড ভেঙ্গে ইমরুলের নতুন রেকর্ড! আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ২-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ আজ হোয়াইটওয়াশের ম্যাচে প্রথমে বোলিং করে।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৬ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ১২৯ রান করেন উইলিয়ামস। অন্যদিকে বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করেন অপু।
২৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই সাঝঘরে ফেরেন লিটন দাস। তবে এরপর ইমরুল-সৌম্য দলের হাল ধরেন। তাদের দুর্দান্ত জুটিতে বিপর্যয় কাটিয়ে উঠে বাংলাদেশ দল। দুইজন এরই মধ্যে অর্ধশতকের দেখা পেয়েছেন।
একই সঙ্গে দারুণ এক রেকর্ড গড়েছেন ইমরুল কায়েস। তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোট ৩১২ এয়ান করেছিলেন তামিম। এবার তাকেও ছাড়িয়ে গেছেন ইমরুল।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা ১৪৪ রানের ইনিংস খেলেন ইমরুল। এরপর দ্বিতীয় ম্যাচে খেলেন ৯০ রানের দারুণ এক ইনিংস। আজ তৃতীয় ম্যাচে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৬ রানে অপরাজিত আছেন ইমরুল। এরই ফলে তিন ম্যাচের সিরিজে দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক এখন ইমরুল।